ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রোহিঙ্গাদের আমরা দাওয়াত করে আনিনি: পররাষ্ট্রমন্ত্রী

ভাসানচর ও ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘রোহিঙ্গাদের আমরা দাওয়াত করে আনিনি। তারা যদি অন্য কোথাও চলে যেতে চায়, চলে যাক।’


বুধবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রোহিঙ্গাদের জন্য ইন্টারনেট খুলে দিয়েছি। তারা এখন সেই ইন্টারনেট ব্যবহার করছেন। ইন্টারনেটে তারা বিদেশে তাদের আত্মীয়-স্বজনের সাথে কথা বলেন। এখানে (বাংলাদেশে) তারা কেন থাকেন, তা নিয়ে তাদের আত্মীয়রা রাগারাগি করেন। সে কারণে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা তো আর রোহিঙ্গাদের দাওয়াত করে আনিনি। তারা নিজের দেশে বা অন্য কোথাও যেতে চাইলে, যাক। সেটা আমাদের সমস্যা নয়।


মন্ত্রী বলেন, ক্যাম্পের বাইরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা পালিয়ে গেলে আমরা তাদের ফেরত নিয়ে আসি।


তিনি বলেন, এবারের জাতিসংঘ অধিবেশনে অনেকে মনে করেছিলেন, আফগানিস্তান ইস্যুতে রোহিঙ্গা ইস্যু চাপা পড়ে যাবে। তবে তা হয়নি। রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের নেতারা সেখানে সরব ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑